হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২ ফেবরুয়ারি ২০২০, রবিবার রাত ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামুন টিউটটররিয়ালে আওয়ামী পরিবারের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ছিলেন ড. প্রদিপ কর এবং সভা পরিচালনা করেন এ্যডভোকেট শাহ মো: বখতিয়ার আলী।
সভার আলোচনায় নিউইয়র্কে ১৬ মার্চ রাত ১২:০১ মিনিটে মোমবাতি প্রজ্বলন ১৭ মার্চ ঐতিহাসিক ইউনিয়ন স্কোয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম দিবস পালনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
সভা শুরুতে প্রয়াত মাঈনুদদিন খান বাদল এমপি, ফজিলাতুননেছা বাপ্পি এমপি, আবদুল মান্নান এমপি, ইসমত আরা সাদেক এমপি সহ অতি সম্প্রতি চার বর্ষিয়ান সংসদের আত্মার মাগফেরাত কামনা করে এবং সিটি নির্বাচনের আওয়ামীলীগ প্রাথী দুই মেয়রের বিজয়ের আনন্দ মিষ্টি বিতরণের পর সভার কার্যাদি শুরু হয়।

পরিশেষে ২ ফেবরুয়ারি ২০২০, রবিবার মামুন টিউটররিয়ালে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ বড় আকারে বৈঠকের মাঝে পরবর্তী অনুষ্ঠানের সাফল্যের সিদ্ধান্তের মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি ঘটে।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সম্পাদক লাবলু আনসার, অধ্যাপক হোসনে আরা, সঙ্গীতশিল্পী শহিদ হাসান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, শরিফ কামরুল আলম হিরা, এমএ করিম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চেীধুরী, জালাল উদ্দিন জলিল, ওবায়েদুললা মামুন, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আসাফ মাসুক, কায়কোবাদ খান, সাংবাদিক হেলাল মাহমুদ, অধ্যাপক মমতাজ শাহনাজ, আখতার হোসেন, পুলক মাহমুদ, মিঠুন আহমেদ, রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, তোফাজ্জল লিটন, নাদের মাষ্টার, মনজুর চৌধুরী, দেওয়ান আশরাফ, কানু দত্ত, আব্দুল হামিদ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, শেখ জামাল আহমেদ, সেবুল মিয়া, মাহমুদ, ফরিদ উদ্দিন, খন্দকার জাহিদুল ইসলাম, জালাল উদ্দিন, দেলওয়ার, সাজ, মাইনুদ্দিন সহ নিউইয়র্কের কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং আরো অনেকে।