রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের আয়োজনে প্যারিসের নিকটবর্তী ইস্তা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি মোতালেব খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কাজী শামীম উচ্ছ্বাস, সিনিয়র সাংবাদিক মাহবুব হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, বিএনপি নেতা দেলোয়ার খান, বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ, সাংবাদিক আবদুল মালেক হিমু, সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, জাহিদুল আলম তালুকদার, জামাল হোসেন কাজী, সহ-সভাপতি রিকন দেওয়ান মনা, কামাল মাতুব্বর, শহিদুল ইসলাম আকাশ, মিঠু কোরাইশি, নাঈম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক খান, সফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক অপু, সোহাগ হোসেন, সহ-कोষাধ্যক্ষ মিয়া মোঃ চাঁন, সহ দপ্তর সম্পাদক অ্যাড. রাশেদুল ইসলাম রাসেল, সহ প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শেখ সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল রমিজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম মল্লিক, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ সুমন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহবুব আলী সিকদার ইমরান, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কামাল হোসেন মোল্লা, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুনসেফ, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক মাহবুব সিকদার মারুফ, মোঃ জামাল হোসাইন, মোঃ হাবিবুর রহমান, মিলন খানসহ আরও অনেক কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।