রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্স স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর ১২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে স্বরলিপির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং গৌতম বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এম এ কাশেম।
সম্মেলন উদ্বোধন করেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স কুমিল্লা জেলা সমিতির সভাপতি ও স্বরলিপি শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন (শাহ আলম), ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব মৃধা, সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের, সাহেদ আলী, ফ্রান্স আওয়ামী লীগের , মন্জুরুল হাসান চৌধুরী সেলিম সহ আরো অনেকেই।

প্রথমে ভাষা শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাবু গোপাল দাস ,ফ্রান্স আওয়ামী লীগের শাহীন আরমান চৌধুরী, কাজী শাহজাহান লিটন, এম এ তাহের, নাছির উদ্দিন আহমেদ, রানা চৌধুরী, ফয়সল উদ্দিন, কিরণ নয় মন্ডল, আলী দুলাল, তারিকুল ইসলাম , আক্কাস আলী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যাবসায়িক সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
স্বরলিপি শিল্পগোষ্ঠী প্যারিস ফ্রান্স ১২ তম বার্ষিক-সম্মেলনে নজরুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং শাকিল আহমেদকে সাধারণ সম্পাদক এবং সাত্তার আলী সুমনকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।
পরে সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বরলিপি শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী দীর্ঘ ১২ বছর যাবত ফ্রান্সে বাংলাদেশর কৃষ্টি-কালচার সংস্কৃতিকে তুলে ধরতে এবং বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদেরকে বাংলাদেশ কৃষ্টি-কালচার সম্বন্ধে অবগত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা। এতে শিশু শিল্পীরা ও অংশগ্রহণ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ উনিশ ক্রিকেট দলকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ছিনিয়ে এনে দেওয়ার জন্য অভিনন্দন জানা বাংলাদেশকে ।