মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের আক্রমণে ক্ষত-বিক্ষত ফ্রান্সের জনগণ। সর্বগ্রাসী ও মহামারী করোনা ভাইরাসের আক্রমণে, মৃত্যুর মিছিলের লাগাম টেনে ধরতে ফ্রান্স সরকারকে হিমশিম খেতে হচ্ছে। । অজানা আতংক, হতাশায় এবং বিভীষিকাময় প্রতীক্ষার পর, সুন্দর এক সকালের প্রত্যাশায় সকলে। ফ্রান্দেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ১৩ এপ্রিল, ২০২০ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ফ্রান্সবাসীর সুরক্ষা নিশ্চিত করতে লকডাউন এর মেয়াদ ১১ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করেছেন। তিনি আরো জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। অনেক কষ্টের মাঝেও তিনি দেশের মানুষকে আশার বাণী শুনিয়েছেন। chômage partiel ১১ মে, ২০২০ পর্যন্ত কন্টিনিউ করা হবে। ব্যবসায়ীদের প্রদেয় সুযোগ সুবিধাগুলি কন্টিনিউ ও বাড়ানো হবে। যাবতীয় সাহায্যগুলি আরো সহজলভ্য করা হবে। ব্যবসায়ী কর্তৃক প্রদেয় সরকারি কর মওকুফ করা হবে। যে সব ছাত্র ছাত্রীরা মা বাবা ছেড়ে পড়াশোনার জন্য একা থাকেন এবং সমস্যাগ্রস্ত আছে তাদের সাহায্য করা হবে। ১১ মে, ২০২০ এর পর শিশু দিবাযত্ন কেন্দ্র, বাচ্চাদের স্কুল, হাই স্কুল, কলেজ আস্তে আস্তে খুলে দেওয়া হবে। কিন্তু বার, রেস্টুরেন্ট সিনেমা হল এবং জন সমাবেশ ইত্যাদি বিষয়গুলো যথারীতি বন্ধ থাকবে। সবাইকে মাক্স প্রদান করা হবে। কিছু ব্যতিক্রম ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশে যাওয়া আসা করা যাবে না। তিনি আরো বলেন যতক্ষণ পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না। ১৩ এপ্রিল, ২০২০ ফ্রান্সের করোনা ভাইরাস আপডেট: সর্বমোট আক্রান্ত- ১,৩৬,৭৭৯ জন। নতুন আক্রান্ত- ৪১৮৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু- ৫৭৮ জন। মোট মৃত্যু- ১৪, ৯৬৭ জন।সু স্থ হয়ে বাড়ি ফিরছে- ২৭,৭১৮জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা সন্তোষজনক হারে কমতে শুরু করেছে।
ফ্রান্সে লক ডাউন ১১ মে পর্যন্ত বৃদ্ধি এবং প্রেসিডেন্ট অভয় বাণী