রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাথে একাত্বতা ঘোষণা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে- ইউরোপে (ফ্রান্সে ) প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবীর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে মিল্টন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সফল সভাপতি সিরাজুল ইসলাম মিয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য থেকে আগত যুক্তরাজ্য জাতীয়তাদী মহিলা দলের কনভেনার ফেরদৌস রহমান। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি এহসানুল হক বুলু, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সরকার, ডঃ কামরুল হাছান।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এছাড়াও বাংলাদেশ থেকে আরো যুক্ত হয়েছেন ১/১১ মধ্যপ্রাচ্যে বেগম খালেদা জিয়ার সাথে টেলিকনফারেন্সের সমন্বয়কারী ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পি এস, সাপ্তাহিক জয়যাত্রার নির্বাহী সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম মিন্টু।
উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী আফসানা আক্তার, প্রভাষক তাছলিমা আক্তার, তানিয়া আক্তার , বিউটি চৌধুরী, সাহেদা আক্তার, নাজলী ফারেসা, সেলিনা আক্তার, আনিকা চৌধুরী, মেহেরা বেগম প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙে মুক্ত করবে বলে সবাই অঙ্গিকার বদ্ধ হয়। বক্তারা আরো বলেন, ইউরোপিয়ান পার্লামেন্ট এ মানবািকার সংস্হাগুলোকে নিয়ে বহির্বিশ্বের বাংলাদেশ এম্বাসিসহ ভারতীয় এমব্যাসি গুলোকে একযোগে ঘেরাও কর্মসূচী হাতে নিতে হবে | যে মানুষটি দীর্ঘ তিন যুগ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপোসহীনভাবে আন্দোলন সংগ্রাম করলেন, তাকে আজ রাজনৈতিক মামলার রায়ে কারারুদ্ধ করা হলো। বেগম খালেদা জিয়া কারারুদ্ধ মানেই গণতন্ত্র কারারুদ্ধ।
যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রব রানা, সহ সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ সোহাগ, খোরশেদ মাতবর ফ্রান্স বিএনপি, জাহাঙ্গী আলম মিলন, আলম খান, আজিজ কামাল, আবুল কালাম, সাব্বির, রফিক, মতিউর, ইসমাইল, রাশেদ প্রধান -আলম খান , আলাউদ্দিন, রাসেল, আবু বকরছিদ্দিক রিংকু, কামরুল হাছান হৃদয়, আলমগীর হোসেন , জিতেন্দ্র সুত্রধর, জহিরুল ইসলাম লিটন, মকবুল হোসেন বিপুল সহ সংখ্যক নেতা কর্মীদের উপস্হিতিতে সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় ।