রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বছরের বেশকিছু সময় স্কুল কলেজ বন্ধ ছিল। ফ্রান্সে নতুন প্রজন্মের বাংলাদেশের ছেলে মেয়েদের বাংলা শিক্ষাসহ বাংলা কৃষ্টি-কালচার সম্পর্কে অবগত করার জন্য একটিমাত্র বাংলা স্কুল রয়েছে। তবে ফ্রান্সে করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ দেখে শিশু-কিশোরদের কথা বিবেচনা করে বাংলা স্কুলের কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে রেখেছিলো। তবে এখন ফ্রান্সে করোনা ভাইরাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে নতুন করে ফ্রেন্স বাংলা স্কুল খুলে দেওয়া হয়েছে। স্কুল খুলে দেওয়াতে শিক্ষার্থীরা স্কুলে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি অভিভাবকরাও বাচ্চাদের স্কুলে দিতে পেরে আনন্দিত।

অভিবাবকরা বলেন বাচ্চাদের ফরাসি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন থেকে বাংলা শিক্ষা দিতে না পারি বাংলা কৃষ্টি-কালচার ওদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে না দেওয়ায় যাই তাহলে ভবিষ্যতে বাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের লালন করতে কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। পরে বাংলা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সকল অভিভাবকরা। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বলেন, আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে বাংলার কৃষ্টি-কালচার সংস্কৃতি তুলে ধরছি।