প্রবাস মেলা ডেস্ক: ১১ জুন ২০২১, শুক্রবার চাঁদপুর জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর শ্রদ্ধেয় বাবা মরহুম আবদুল খালেক পাটোয়ারী নবম এবং শ্রদ্ধেয় মা ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলাস্থ পৌর ১১নং ওয়ার্ড এর কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদে পবিত্র কুরআন খতম, বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর বাবা মরহুম আবদুল খালেক পাটোয়ারী ২০১২ সালে এবং মা ফিরোজা বেগম ২০২০ সালে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে মহান আল্লাহ উনাদের জান্নাতবাসী করেন।