রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: সম্প্রতি প্যারিসের ‘গার দ্য লাএ’ অনুষ্ঠিত বিশেষ সভায় কুশিয়ারা কল্যাণ সংঘ কুড়ারবাজার এর ২০২০-২০২১ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির সভাপতি করা হয়েছে নিজাম উদ্দিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আলতাফ হোসেনকে।
এছাড়াও সহ সভাপতি শহীদ আহমদ, ফয়ছল মোঃ শরী্ফ ও আলী হুসেন (আঙ্গুরা মোহাম্মদপুর), সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, জামিল আহমদ (আঙ্গুরা মোহাম্মদপুর), আলী হোসেন (দেউলগ্রাম) ও লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ (খোকন), রুহেল আহমদ, জুবের আহমদ, কোষাধ্যক্ষ শিব্বির আহমদ, প্রচার সম্পাদক লিমন আহমদ, সহ প্রচার সম্পাদক হিফজুর রহমান রাজু, দফতর সম্পাদক মাহবুব আহমদ, সহ দফতর বিষয়ক সম্পাদক নুরুল আমিন সুহেল, ধর্ম সম্পাদক আমিনুল ইসলাম আমান, সহ ধর্ম সম্পাদক জামিল আহমদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাকারিয়া আহমদ, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক আমিনুর রহমান রূপন, সাংস্কৃতিক সম্পাদক এপলু আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক মকবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক বাবলু হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক আবু তাহের, সহ ক্রীড়া সম্পাদক হোসাইন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সহ আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ উদ্দিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জামিল আহমদ (দেউলগ্রাম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন , দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সহ দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিক রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ (দেউলগ্রাম), মহিলা বিষয়ক সম্পাদকঃ সুলতানা বেগম।
এটি একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের যে কোন বিষয়ে সাহায্য সহযোগিতা করা এবং সংগঠনের জমানো টাকা দিয়ে বাংলাদেশে দরিদ্র লোকদের সহযোগিতা করা এবং প্রবাসীদের বিপদাপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানো। সকলে একসাথে মিলিত হওয়া সুন্দরভাবে জীবন গড়তে সাহায্য করবে, সংগঠনের ঐক্যবদ্ধতা সকলের মনোবল শক্ত করবে বলে বিশ্বাস। সভা শেষে কমিটির সভাপতি নিজাম উদ্দিনকে ফুল দিয়ে সবাই শুভেচ্ছা জানানো হয়।