মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: স্বাগতম ২০২০। নতুন বছরকে স্বাগত জানাতে তুলুজে বসবাসরত বাঙ্গালীদের একটি সুন্দর মুহূর্ত উপহার দিল কমিউনিটির প্রাণ পুরুষ, বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিম। প্রতি বছরের ন্যায় এবারও সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, নতুন বছরের প্রথম সপ্তাহে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি আয়োজন করেছেন প্রীতি নৈশ ভোজের। যেখানে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ৫ জানুয়ারি ২০২০ তুলুজের স্থানীয় একটি হোটেলের হলরুমে জনাব রুবেল দেওয়ান ও নাজিম উদ্দিনের তৈরিকৃত কেক কেটে নৈশভোজের উদ্বোধন করা হয়।
অত:পর খাওয়া-দাওয়া ও শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা। শুভেচ্ছা বিনিময়ের বক্তব্যে উপস্থিত সকলে নিজেদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সাহায্য সহযোগিতার কথা উল্লেখ করেন। বক্তারা ধারাবাহিকভাবে সংগঠনের বাৎসরিক সমস্ত কার্যক্রম এবং অনুষ্ঠানমালাকে স্বাগত জানান এবং উল্লেখ করেন এই সংগঠন কর্তৃক আয়োজিত বাঙালি অনুষ্ঠানগুলোর জন্যই আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা ভাষা তথা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। তারা বাংলায় কথা বলতে পারছে, গান গাইতে পারছে, কবিতা পড়তে পারছে। তাদের সখ্যতা গড়ে উঠছে আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতিসহ সমস্ত বিষয়ের সাথে।

বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি , এবং আয়েবার সহ সভাপতি- জনাব ফকরুল আকম সেলিম তার শুভেচ্ছা বক্তব্যে বিগত বছরের প্রাপ্তি ও আগামী বছর প্রত্যাশার কথা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন তুলুজে অবস্থানরত বাঙ্গালীদের সাহায্য সহযোগিতা এবং আন্তরিকতার জন্যই কমিউনিটির পরিধি ফ্রান্স থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ্য করেন যে আপনাদের সকলের সহযোগিতায়, ঐক্যবদ্ধতায় আমরা এই শহরে স্থায়ীভাবে একটি স্থায়ী শহীদ মিনার পেতে যাচ্ছি। তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তাদেরকে, যারা এই মহান কাজে তাকে সহযোগিতা করছেন । কমিউনিটির আগামী প্রজন্মকে বাংলা ভাষা এবং কৃষ্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দিতে এবং সকলের সাথে পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশনের সহ সভাপতি- যোসেফ ডি কস্তা, ফিরোজ আলম মামুন, এনজাম খান, এবং কবি- জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকের চৌধুরী, কোষাধক্ষ্য তাজিম উদ্দিন খোকন, সহ -সাধারণ সম্পাদক ও শিল্পী মেহেদী হাসান স্বপন, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায়, সংগঠনের অন্যতম জনপ্রিয় সদস্য রুবেল দেওয়ান, সমাজকল্যাণ সম্পাদক শ্রীবাস দেবনাথ, প্রচার সম্পাদক- আমিনুর রহমান, শাকিল চৌধুরি, ইফতেখার মাহমুদ প্রমুখ।