প্রবাস মেলা ডেস্ক: ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজিব সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস সিটিতে ২০১০ সালে ‘লিটল বাংলাদেশ’ নামে বাংলাদেশি কমিউনিটি প্রতিষ্ঠা করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি লস এঞ্জেলস সিটি কাউন্সিলের কমিশনার নিযুক্ত হন। তিনি লস এঞ্জেলসের বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য দেশের কমিউনিটির কাছেও একজন কৃতি মানুষ হিসেবে পরিচিত।

প্রবাস মেলা অফিস পরিদর্শনকালে তিনি প্রবাস মেলা’র কলাকুশলীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রবাসীদেরকে নিয়ে এমন একটি মহতি উদ্যোগের প্রশংসা করেন।