হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান নতুন ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার অপরাহ্ন সময় ০২:৩০ টায় নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন।
উল্লেখ্য লুৎফর রহমান নতুন ১৩ ডিসেম্বর ২০১৯ নিউইয়র্ক আসেন তাঁর পুত্র নিউইয়র্কে অধ্যায়নরত এবং কানাডায় অধ্যায়নরত তার কন্যার সাথে সময় কাটান । লুৎফর রহমান নতুন ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাইদা আক্তার রেজবিন, কবি এবিএম সালেহ উদ্দীন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং ফানসএর নাগরিক কানাডায় মাষ্টার এর শেষবর্ষের শিক্ষাথী ষ্টেফি খানম ও ফারনসেসকা।