প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলা অফিসে অতিথি হয়ে আসেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা স্বর্ণা। তার সাথে আলোচনায় অংশ নিয়েছেন প্রবাস মেলা পরিবার। এসময় তাকে প্রবাস মেলার সৌজন্য কপি উপহার দেন দেওয়া হয়। আলোচনায় তিনি জানিয়েছেন তার অভিনয় জীবনের নানা গল্প।
উল্লেখ্য, বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন রোমানা স্বর্ণা। তবে এত সব ব্যস্ততার মাঝেও নিজেকে তৈরী করছেন সিনেমার জন্য। সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ভালো গল্পে, চরিত্রে টেলিভিশন নাটক, স্বল্পদৈর্ঘ্যতে অভিনয় করছি, তাই যেনোতেনো সিনেমায় কাজ করে দর্শকদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। সিনেমায় কাজ করার জন্য নিজেকে তৈরী করছি। ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করবো।
শেষে প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে জনপ্রিয় এই টিভি অভিনেত্রী ফটোসেশনে অংশ নেন।