হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২২জানুয়ারি ২০২৯, বুধবার
জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়ে সাক্ষাৎ করেন প্রবাস মেলা’র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন। তিনি প্রবাস মেলা’র সৌজন্যে কপি তার হাতে তুলে দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং জাতিসংঘে ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট রাবাব ফাতিমা এর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বর্তমান বাংলা সম্পাদক বেলাল আহমেদ। ছবিতে বা থেকে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাংবাদিক বেলাল আহমেদকে দেখা যাচ্ছে।
রাষ্ট্রদূত রাবাব ফাতিমা প্রবাস মেলা হাতে পেয়ে পত্রিকাটির ভূয়শী প্রশংসা করেন।