প্রবাস মেলা ডেস্ক: ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী শিউলি শিলা। এ সময় তিনি প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতায় মিডিয়ায় বর্তমানে তার ব্যস্ততা, ভবিষ্যত পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেন।
বাংলা চলচ্চিত্র জগতে শিউলি শিলা একটি পরিচিত নাম। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, টেলিফিল্ম, মিউজিক ভিডিওসহ মিডিয়ার সব শাখাতেই তার উজ্জ্বল পদচারণা। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমা এবং নাটকে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি।

শিলা আশরাফুল আলম রিপনের ‘পোস্টার’, হাসান জাহাঙ্গীরের মেগা সিরিয়াল ‘বয়রা পরিবার’, সৈয়দ শাকিলের ‘হাওয়াই মিঠাই’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় আসেন।
এছাড়া ইলিয়াস কোবরার পরিচালনায় ‘ভাইয়া নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। প্রয়াত বেলাল আহমেদের নির্দেশনায় আজাদ আবুল কালামের বিপরীতে অনুদানের চলচ্চিত্র ‘অনিশ্চিত যাত্রা’, প্রয়াত নায়ক মান্নার বিপরীতে মনোয়ার খোকনের ‘পাওয়ার’ সহ বেশ কয়েকটি সিনেমায় ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন এই গুণী অভিনেত্রী।
আলাপচারিতায় শিলা জানান, ভবিষ্যতেও তিনি দর্শকের মনে রাখার মতো ভালো গল্পের নাটক, টেলিফিল্মেই বেশি কাজ করতে চান।
পরে প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বর্তমান প্রজন্মের গুণী অভিনেত্রী শিউলি শিলা ফটোসেশনে অংশ নেন।