প্রবাস মেলা ডেস্ক: ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার রাত ৮ ঘটিকায় সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র কর্তৃক অনুমোদিত উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক ও সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত অনুমোদন পত্রখানা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার হাতে হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, যেহেতু কৃষক লীগ আওয়ামীলীগের সহযোগী সংগঠন সেহেতু সাংগঠনিক নিয়ম মোতাবেক কৃষক লীগ কর্মকান্ড করবে। তিনি সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ নেতা সাইয়িদ মিয়া, রতন মিত্র, ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম, মোঃ নাসিম, মফিজুর রহমান, শাহজাহান ভূঁইয়া, সেকান্দর মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সীতাকুন্ড বাজারে এসে পৌঁছলে সাবেক বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান, সাবেক শ্রমিকনেতা মোঃ মহসীন জাহাঙ্গীর নবগঠিত সীতাকুন্ড কৃষকলীগের আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মহসীন জাহাঙ্গীর বলেন, আপনাদের সুযোগ্য নেতৃত্বে সকল নেতৃবৃন্দকে একই মঞ্চে নিয়ে এসে আদর্শিক রাজনৈতিক গতিধারা সৃষ্টি করবেন এবং আমার বিশ্বাস আপনারা তা পারবেন।