রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: দেশের বড় মেঘা প্রকল্পগুলোতে দফায় দফায় অনেকবার মেয়াদ ও ব্যয় বাড়ানোর ঘটনা ঘটেছে অহরহ। কিন্তু কর্ণফুলী টানেল প্রকল্প তার পুরাই ব্যতিক্রম। বাড়াতে হয়নি কোনো মেয়াদ ও কোনো ব্যয়। ২০২২ সালের ডিসেম্বরে এই প্রকল্প শেষ হওয়ার কথা। তবে তার আগেই টানেলটি চালুর আশা করা হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের দ্বিতীয় সুড়ঙ্গ বা টিউবের খননকাজ প্রায় শেষ পর্যায়ে।
৮ অক্টোবর ২০২১, শুক্রবারের মধ্যে বাকি খননকাজ শেষ করা সম্ভব হতে পারে বলে আশাবাদী প্রকল্প প্রকৌশলীরা। এরপর শুধু বাকি থাকবে শুধু পিচ ঢালাই রাস্তা তৈরি, স্ট্রিট লাইট ও অন্যান্য কাজ, যেখানে থাকবে না বড় কোনো চ্যালেঞ্জ।

এই টানেল দিয়ে যা সংযোগ হবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী যানবাহনকে আর চট্টগ্রাম শহরের বুক চিরে প্রবেশ করতে হবে না। সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে যানবাহন । এতে চট্টগ্রাম শহরের প্রধান শহর গুলিতে যানবাহনের চাপ কমে যাবে।
এ ছাড়াও সবচেয়ে বড় সুযোগ-সুবিধা পাবে কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর ও অর্থনৈতিক অঞ্চল চালু হওয়ার পর। মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর হওয়ার পর চট্টগ্রাম হয়ে যানবাহন এই টানেল দিয়ে সরাসরি পৌছাবে।