রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফ্রান্সের পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দাবা ও ক্যারাম বোর্ড খেলার আয়োজন করা হয়েছে। প্যারিসের একটি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক শাজাহান খান ও স্বরলিপির সভাপতি এমদাদুল হক স্বপন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম।

প্রধান বক্তা ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলী, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সমির উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, মঞ্জুরুল হাসান সেলিম চৌধুরী, ঢাকা বিভাগ এসোসিয়েশন উপদেষ্টা শাহাজান রহমান শাহাজান, বরিশাল কমিউনিটি ফ্রান্স এর উপদেষ্টা মোত্তালিব খান, শাহজালাল স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাইয়ু্, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আজম খান, হাজী দুদুমিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, ফয়সল আহমদ, খসরুজ্জামান খসরু, হোসেন শওকত আলী, সেলিম আহমেদ, প্রকাশ রায়, সালমান রহমান হোসেন, মনজুরুর রহমান মঞ্জু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিশুদের চিত্রাংকন পরিচালনা করেন আব্দুল্লাহ তায়েব, বিলাল আহমদ, লাবু চৌধুরী, আজাদ উদ্দিন, কফিল আহমেদ। ক্যরাম ও দাবা পরিচালনা করেন আব্দুল আহাদ, দুলাল মিয়া, জুয়েল আহমেদ, তালুকদার আহাদসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিরা। প্যান্ডেমিকে ঘরবন্দি থাকায় শিশু-কিশোরদের মনকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য এ আয়োজন বলে জানান আয়োজকরা। তাছাড়া ফ্রান্সে বসবাসরত নতুন প্রজন্মের শিশুদের মাঝে বাংলার কৃষ্টি-কালচার তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেন অনুষ্ঠানে আসা বিশিষ্ট ব্যক্তিরা। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।