রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকেঃ ছাগলনাইয়া সমিতি ফ্রান্স’র উদ্যোগে এক সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়েছে। সংগঠনটি সভাপতি বাবলু চৌধুরী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ রাসেদ ভুঁঞা ও সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মজুমদার এর যৌথ পরিচালনায় ভ্রমণে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল মামুন, শহীদ ভূঁইয়া, আলমগীর আলম, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা জসিম, সহ সভাপতি হেলাল আলম সহ অনেকে।

প্রবাসের শত ব্যস্ততার মাঝে মনকে উৎফুল্লিত করার জন্য এই সমুদ্র ভ্রমণের আয়োজন করেন বলে জানান আয়োজকরা। সমুদ্র ভ্রমণের পাশাপাশি বিশেষ আয়োজন ছিল মহিলাদের বালিশ খেলা, শিশুদের চিত্রাঙ্গন, ছেলেদের ২০০ মিটার দৌড় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।