শরীফ মিজান, কুয়েত থেকেঃ প্রবাসীদের কল্যাণে দেশের সম্মানে কাজ করার প্রত্যয় নিয়ে কুয়েতে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে প্রথমবারের মত গঠিত হল বাংলাদেশ প্রেসক্লাব। ১৬ই জুলাই ২০২১ শুক্রবার স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আল হেনা হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্মেলনে কার্যকরী কমিটির নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বি-বার্ষিক সম্মেলনে সকল সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কমিশনার পদক্ষেপ পত্রিকার সম্পাদক আল-আমিন চৌধুরী স্বপন ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ নির্বাচিত হয় ।