রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগাল বৃহত্তর নোয়াখালীর (লক্ষীপুর) কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শাহাদাত হোসেন সেলিম কে নাগরিক সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল। ১৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বুধবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃম-মনিজের রাঁধুনী রেস্টুরেন্টে আয়োজিত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান।
বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিসবাহ উদ্দিন রাকিব।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শাহাদাত হোসেন সেলিম ও তার সফরসঙ্গী ব্যবসায়ী নজরুল ইসলাম পিন্টু ও আশরাফ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ভূঁইয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মাসুদ, নজরুল ইসলাম পিন্টু ও আশরাফ হোসেন, মাঈন উদ্দিন মাষ্টার, মনজুরুল হোসেন জিন্নাহ, আল মাসুদ সুমন প্রমুখ।
এ সময় শাহাদাত হোসেন সেলিম বলেন, প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও সল্প সময়ের মধ্যে সময় করে এমন একটি আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। প্রবাসীরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নানা সময়ে দেশে গেলে তাদের বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয়। অনেক প্রবাসীর লাশ দেশে পাঠানো নিয়ে ভোগান্তি হয়। আমি সব সময় প্রবাসীদের এসব অধিকারগুলো নিয়ে কথা বলি। এই সমস্যাগুলো নিরসন হওয়া উচিৎ। পর্তুগাল প্রবাসী সকলের প্রতি শুভকামনা রইলো।
সমাপনী বক্তব্যে সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত কমিউনিটি ব্যাক্তিবর্গকে অনুষ্ঠানে যোগ দেয়ায় ধন্যবাদ জানান। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।