জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জন্মভুমি বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বছর পূর্তি উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যায় নিউহাম বাংলাদেশ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে জাকজমক পূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে পূর্ব লন্ডনের নিউহামে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের GCSE এবং A লেভেলের শীর্ষ ১৯ মেধাবী শিক্ষার্থীকে বারকিং এর স্থানীয় একটি রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি একাউন্টেণ্ট রাব্বির হাসানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামাল কবিরের উপস্থাপনায় অলংকৃত অতিথি ছিলেন প্রফেসর ড. শাহ জালাল, আই অন টিভি’র সিইও আতাউল্লাহ ফারুক এবং কাউন্সিলর মজিবুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।

প্রবাসে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সন্মানিত ব্যক্তিদের হাত থেকে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড GCSE এবং A লেভেলের শীর্ষ ১৯ মেধাবী শিক্ষার্থীকে।

বক্তারা বলেন- ভবিষ্যতে প্রবাসের রেমিটেন্সযোদ্ধাদের এই কৃতি সন্তানদের আরও ভাল রেজাল্ট এবং প্রতিটা বাবা মা তাদের সন্তানদের ভালো রেজাল্ট করার গাইড করেন এবং বাংলাদেশের নাম ও ভাবমূর্তি পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে পরুক এমন কামনা করে বক্তব্য প্রদান করেন সৈয়দ জামান কবির, মিনহাজ্জ বেপারী, জাকির হোসেন, ইকরাম ফরাজী, বাবুল মোড়ল, মাহবুবুল আলম, নুরুল ইসলাম স্বজল, জিয়াউল কামরুল, আউয়াল হাওলাদা, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল হালিম, মিল্লাত কাজী, সোবহান সোহান, মিজানুর রহমান এবং অন্যান্য ১০ জন ছাত্র ছাড়াও অনেকে।