ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী ও দক্ষ ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন দেশটির সরকার। সম্প্রতি এক রাজকীয় ফরমানে দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ ঘোষণা দেন। বিভিন্ন ক্যাটাগরিতে এ নাগরিকত্ব প্রদান করবেন দেশটির সরকার। যা ২০৩০ ভিশনের এক অংশ হিসেবে অভিহিত করা হয়েছে ।
নাগরিকত্বের ঘোষণা পাওয়া ১০ পেশা:
১. ইসলামিক চিন্তাবিদ।
২. নিউক্লিয়ার বিশেষজ্ঞ।
৩. নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ।
৪. মেডিসিন বিশেষজ্ঞ।
৫. কম্পিউটার বিজ্ঞানী।
৬. তেল শিল্পের এক্সপার্ট।
৭. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ।
৮. স্পোর্টস এবং শিল্পী।
৯. পরিবেশবিদ।
১০. মহাকাশ গবেষক।
এছাড়াও সৌদি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে পারবে এমন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদেরও সৌদি নাগরিকত্ব দেয়া হবে বলে ওই আদেশে বলা হয়। উল্লেখ্য, এর আগে প্রিভিলেন্স একামা তথা ইনভেস্টারদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দেন দেশটির সরকার। দুই ধাপে নগত টাকা পরিশোধ করে সৌদি নাগরিক হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছিল দেশটির সরকার।