হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর এম. রুহুল আমিনএর -আমেরিকা আগমন উপলক্ষে ১৯ অক্টোবর শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ তিতাস রেস্টুরেন্টের পার্টি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক -এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ড. আশরাফ উদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ নঈমীর সভাপতিত্বে ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিবলী ছাদেকের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রীরা ফুল দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেন। মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন- প্রফেসর ড. আশরাফ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সভাপতি দিলওয়ার হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য সামশুদ্দীন আজাদ, সাবেক ছাত্রনেতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মাহমুদ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য শামীম আল-মামুন, সংগঠনের সহ-সভাপতি হাসান মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. ইকবাল ফারুক, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও স্কুল সম্পাদক আহসান হাবিব, আবু তালেব চৌধুরী চান্দু, আবদুর রব, মুনশি নিগার আমিন (রূপন্তী), বাঁধন জয়ার রহিম, মোহাম্মদ আনোয়ারুল করিম, মোহাম্মদ সিরাজুম মুনীর, জাহাঙ্গীর করিম ও সাঈদুল ইসলাম মাহমুদ প্রমুখ।
সভায় এলামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ছাড়াও লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রিয় শিক্ষকের বক্তব্য শোনার জন্য। প্রফেসর এম. রুহুল আমিনও তাঁর চমৎকার বক্তব্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মোহিত করে রেখেছিলেন।
তিনি বক্তবে তাঁর ছাত্র জীবন ও শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার স্মৃতি তুলে ধরেন। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- হাসান মাহমুদ, মুনশি নিগার আমিন (রূপন্তী), অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স ও হেলাল উদ্দিন হক। কবিতা আবৃত্তি করেন শিবলী ছাদেক।