হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দ্যা ক্লিটন ডেমোক্রেটিক ক্লাব কুইন্সের নব নির্বাচিত কর্মকর্তাদের ২০১৯-২০২০ এর শপথ গ্রহণ অনুষ্ঠান নিউইয়র্কের ঐতিহ্যবাহী বোরবন ষ্ট্রীট রেষ্টুরেন্টে ১৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ৬টায় (Bourbon Street Restaurant At:40-12 Bell blvd, Bayside, New York, NY-11361), ক্রস আইল্যান্ড পার্কওয়ে বেসাইডে অনুষ্ঠিত হয়। এতে প্রথম বাঙ্গালি দেলওয়ার মানিক পুন:নির্বাচিত ও ২য় বাঙ্গালি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নির্বাচিত
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট চাক এ্যাপক শুভেচ্ছা বক্তব্যের পর নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কুইন্স ডিষ্টিক্ট ডেমোক্রেটিক পাটি চেয়ারম্যান কংগ্রেসম্যান গেগরী মিকস নব নির্বাচিত কর্মকর্তা ও বোর্ড অব ডাইরেক্টকদের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের ১৯ ডিষ্ট্রিক্ট এর কাউন্সিলম্যান পল ভেলন তার বক্তব্য রাখেন।
মূলধারার দ্যা ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের দীর্ঘ দিনের সদস্য বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি দেলওয়ার মানিককে বোর্ড অব ডাইরেক্টর পুন: নির্বাচিত করা হয়েছে ও আমেরিকান প্রেসক্লাবের অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে বোর্ড অব ডাইরেক্টর নির্বাচিত করা হয়েছে ।
২০১৯-২০২০ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাগণ হলেন প্রেসিডেন্ট চাক এ্যাপিলিয়ান,ভাইস প্রেসিডেন্ট ক্রিষ্টিন কন্যিালিও, সেক্রেটারী ও মেম্বারশীপ চেয়ারম্যান মিলানি শাহ, ট্রেজারার ক্যারলিন কারলক এবং সার্জেন্ট অব আর্ম গ্রেক কারেন।
বোর্ড অব ডাইরেক্টরগণ হলেন ম্যারি কনাটি, গ্রেরি জাকোবোজ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বার্নী কারোক, কেরেন লিরয়, দেলওয়ার মানিক, লিওনাথ মোরালিস, ভিনকেনজা রসো ওয়ারেন কারেলবার, মেথো সিলর্ভাষ্টিন, ও ভিঠো টাওটুনিকো । সম্মানিত ইমিডিয়েট পাষ্ট প্রেসিডেন্ট পল এ ভেলন, পাষ্ট প্রেসিডেন্ট জন ডোয়সা এবং ডিষ্টিক্ট লিভার মেরি এন ডোরসা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ক্লিটন ডেমোক্রেটিক ক্লাব ক্লাবের অন্যতম সদস্য ফাহাদ সোলাইমান, বাংলাদশি আইনজীবি রুবাইয়া রহমান ও রশিদ আহমদ উপস্থিত ছিলেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।