কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মদিনা মনোয়ারায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ২২ জুন মোহাম্মদ ফেরদৌস(৫৯) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তৎক্ষাণিক তাকে অজ্ঞান ও অশংকাজনক অবস্থায় মদিনার একটি হাসপাতালের আইসিও তে ভর্তি করা হয়। আইসিও-তে তিনদিন চিকিৎসাধীন থাকার পর মোহাম্মদ ফেরদৌস মঙ্গলবার ২৫ জুন স্থানীয় সময় বিকাল তিনটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ফেরদৌস কক্সবাজার সদর উপজেলার পি এম খালী ইউনিয়নের পাতলী পাড়া নিবাসী মরহুম মাস্টার জুলফিকার আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে মদিনায় ইলেকট্রনিকের পাইকারী ব্যবসা করে আসছেন। দেশে তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। নিহত ফেরদৌসকে মদিনার জান্নাতুল বক্কীতে দাফন করা হবে বলে ফেরদৌসের একমাত্র জামাতা মোহাম্মদ রহিম উল্লাহ বিষয় টি নিশ্চিত করেছেন।