প্রবাস মেলা ডেস্ক: দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য ২ থেকে ৩ দিনের মধ্যে আরটিপিসিআর ল্যাব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সভা শেষে ব্রিফিংয়ের সময় এর বিস্তারিত জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার সচিব জানান, সরকারি ব্যবস্থাপনায় বিমানবন্দরগুলোতে করোনা পরীক্ষা করা যাবে। ফলাফল পাওয়া যাবে নমুনা দেয়ার ৪ ঘণ্টার মধ্যেই। মন্ত্রীপরিষদ সভায় ২ থেকে ৩ দিনের মধ্যে আরটিপিসিআর মেশিন স্থাপন করে টেস্ট শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।