প্রবাস মেলা ডেস্ক: বিশিষ্ট ব্যবসায়ী, নারী নেত্রী ও সংগঠক জুবায়দা নাজনীন চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ (সিবিআইএফ) এর ঢাকা মহানগর কমিটির ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। এছাড়া সিবিআইএফ ঢাকা মহানগর কমিটিতে পরেশ রায় কে সাংগঠনিক সম্পাদক, প্রিয়াঙ্কা চক্রবর্তী কে সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মনোনয়ন ক্রমে তাদেরকে উক্ত পদে নির্বাচিত করা হয়। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইলো অভিনন্দন ও শুভেচ্ছা।

সিবিআইএফ হলো একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যার প্রধান উদ্দেশ্য হলো বন্ধুত্বের মাধ্যমে ভারত ও বাংলাদেশ সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করা। ভারতের জনগণের সাথে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, জুবায়দা নাজনীন চৌধুরী মুন্সিগঞ্জের কৃতি সন্তান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক। তিনি নাজ এন্টারপ্রাইজ (Najjj Enterprize) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকাস্থ ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সদস্য।