মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি : বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে কন্স্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়।পরে কন্স্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন সিরাজুল মোস্তফা।
দুবাই বাংলাদেশ কন্সুলেটের কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও প্রথম সচিব, দূতলায়ে প্রধান প্রবাস লামারং এর পরিচালনায় এতে রাষ্ট্রপতির বানী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলার মরুল হাসান, প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা নুরে মাহাবুবা জয়া,পররাষ্ট্র মন্ত্রীর বানী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন মোজাফ্ফোর হোসেন।
এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হয়। পরে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবন্দরা বঙ্গবন্ধুর জীবনের উপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। শেষে ১৫ আগস্টে শাহাদাত বরনকারী সকলের জন্য বিশেষ মোনাজাত কারা হয়।