প্রেস বিজ্ঞপ্তি: আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ‘জাতীয় কবিতা উৎসব’-এর দপ্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দোতালার ডান দিকে, ‘মুনির চৌধুরী মিলনায়তন’-এর পাশে। এই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান আগ্রহীদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হবে এবং এতে উপস্থিত সকলকে উৎসবের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে।
জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান সকল কবি, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী এবং আগ্রহীদের উৎসবকে সফল করতে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।