প্রবাস মেলা ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু হওয়ায় ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে আগামী ০৯ জানুয়ারি, ২০২২, রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও ১১ জানুয়ারি ২০২২ থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।
আগামী ৯ জানুয়ারি ২০২২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭ স্থানীয় সময় সকাল ১০:১৫ টায় ছেড়ে যেয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল ১১:০০টায় এবং চট্টগ্রাম থেকে দুপুর ১২:০০ টায় ছেড়ে যেয়ে দুবাই পৌঁছাবে স্থানীয় সময় ১৫:৩০ টায়। দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
উক্ত ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫,৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকেটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬,৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ফ্লাইটটির টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।