প্রবাস মেলা ডেস্ক: তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কোল জুড়ে এলো ফুটফুটে কন্যা সন্তান। ৫ জানুয়ারি ২০২২, বুধবার রাত ৮ টা ২৭ মিনিটে নবজাতকের জন্ম হয়।
অভিনেত্রী তিশা তার ফ্যান পেজে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, কন্যাসহ তিনি ভালো আছেন। সুস্থ আছেন।
ফারুকী তিশা তাদের সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারকী।
গেল ২৮ ডিসেম্বর ফারুকী-তিশা জানিয়েছেন তাদের ঘরে নতুন অতিথি আসছে। ২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা।