অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া থেকে: ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুড্ডিষ্ট (WFBB) এর আন্তর্জাতিক ভার্চুয়াল সাধারণ সভা গত ১৩ই মার্চ, ২০২২, আহবায়ক ড. বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব সুহাস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের আহবায়ক কমিটির সদস্য এবং প্রতিনিধিরা সভায় অংশ গ্রহণ করেন।
উক্ত সভায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন, এশিয়ার মধ্যেপ্রাচ্য থেকে প্রতিনিধি অনুত্তর বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে প্রতিনিধি রানা বড়ুয়া জিসাং ও সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া, ভারত প্রতিনিধি সুমন বড়ুয়া, থাইল্যান্ড থেকে প্রতিনিধি মৃদুল বড়ুয়া, ইউরোপের নরওয়ে থেকে প্রতিনিধি লাভলু বড়ুয়া, স্পেন প্রতিনিধি বিপ্লব বড়ুয়া, ইটালি থেকে প্রতিনিধি সুমেধ তাপস বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ম আহ্বায়ক উদয়ন বড়ুয়া, প্যারিস থেকে সিনিয়র সদস্য স্বদেশ বড়ুয়া, প্যারিস থেকে সদস্য দীপন বড়ুয়া, ফ্রান্স থেকে যুগ্ম সদস্য সচিব তাপস বড়ুয়া রিপন, উত্তর আমেরিকার কানাডা থেকে প্রতিনিধি শিপ্রা বড়ুয়া, টরেন্টো থেকে যুগ্ম আহ্বায়ক আশীষ বড়ুয়া, কানাডা থেকে প্রতিনিধি সৈকত বড়ুয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে প্রতিনিধি ঝর্ণা বড়ুয়া, নিউইয়র্ক থেকে যুগ্ম সদস্য সচিব রণবীর বড়ুয়া, ম্যাসাচুসেট্স থেকে প্রতিনিধি শিমুল বড়ুয়া, বোস্টন থেকে সদস্য সোহেল বড়ুয়া।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আহবায়ক কমিটির কার্যমেয়াদ আগামী ১৪ এপ্রিল ২০২২ ইং পর্যন্ত কার্যকর থাকিবে এবং নিরপেক্ষ নির্বাচন বা মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে ১৪ এপ্রিলের মধ্যে কিংবা আগে নতুন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন করা হবে। এছাড়াও সদস্য ও প্রতিনিধিদের নামের তালিকা হাল নাগাদসহ প্রকাশ করে কমিটি গঠনের দিন ও তারিখ খুব শীঘ্রই ঘোষণা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে ড. বসুমিত্র বড়ুয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে সময়ের ব্যবধান উপেক্ষা করে সভায় অংশ গ্রহণ এবং মূল্যবান মতামত প্রদান করার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।