মৌ মধুবন্তী, টরন্টো, কানাডা: প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার কানাডার টরন্টোতে প্রবাসীদের উদ্যোগে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। ‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই শীর্ষক শ্লোগান সামনে রেখে প্রবাসীদের জন্য একমাত্র পাক্ষিক ম্যাগাজিন ‘প্রবাস মেলা’ ১৫ জানুয়ারি ২০২০, বুধবার ৫ম বছর পূর্ণ করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো।

বিশ্বের অন্যান্য স্থানে বসবাসরত প্রবাসীরাও এই পত্রিকার বর্ষপূর্তি পালন করে। পাঁচ বছর আগে হাটি হাটি পা পা করতে করতে পত্রিকাটি পৃথিবীর এন্টার্কটিকা ছাড়া প্রায় সব কটি মহাদেশেই পৌঁছে গেছে। কানাডার টরন্টো শহরে ৯ ফেব্রুয়ারি ২০২০ খেলাঘর কানাডার আসর শুরু হয়। উক্ত আসরের প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় কবি আসাদ চৌধুরী । এই খেলাঘরের সকল অতিথি শুভেচ্ছা জানিয়েছেন প্রবাস মেলা পত্রিকার জন্য।

অনুষ্ঠানে বিশিষ্ট কবি আসাদ চৌধুরী, শাপলা শালুক, ফরিদা হক, জামিল বিন খলিল, কানিজ ফাতেমা, সুমন সায়িদ ও নতুন প্রজন্মের একজন খেলাঘরিয়ান বন্ধু আনন্দচিত্তে কেক কেটে প্রবাসী মেলার সাথে একাত্মতা ঘোষণা করেছে। খেলাঘর কানাডার সকল নিউজ এই প্রবাস মেলা’র মাধ্যমে পৌছে যাবে বিশ্বের অনেক অনেক দেশে। উপস্থিত প্রবাসীরা প্রবাস মেলা’র উন্নয়নের জন্য শুভকামনা ও সম্প্রীতি জানান।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলে প্রবাস মেলা’র একটি কপি কবি আসাদ চৌধুরীর হাতে তুলে দেন।