আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: চট্রগ্রাম সন্দ্বীপের সাবেক সাংসদ ও দৈনিক রুপালী সম্পাদক মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের স্মৃতি রক্ষার্থে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হল দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদ কাতার।
১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা সারে আসমা নিউ জামান রেস্টুরেন্টে এই আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর পরিচালনায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাতার সন্দ্বীপ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাওলানা কেফায়েত উল্ল্যাহ, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শিপন।
সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ সজিব, আতাউর রহমান কাউছার, মোহাম্মদ নাছির উদ্দীন, আনোয়ার হোসেন মামুন প্রমুখ।
বক্তারা বলেন, মুস্তাফিজুর রহমান সন্দ্বীপের উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা ভুলার মত নয়, মুস্তাফিজুর রহমানের ছেলে বর্তমান আওয়ামী লীগের সাংসদ মাহফুজুর রহমান মিতা তার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বাধীনতার ৪৯ বছর পরে সাগরের তলদেশ দিয়ে সন্দ্বীপকে বিদুৎতে আলোকিত করেছেন।
অনুষ্ঠান শেষে মরহুম দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।