সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে বাহরাইন শ্রমিক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহরাইন শ্রমিক লীগের সভিপতি অবিনাশ পাল। সংগঠনের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুবেল মাহমুদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নাহিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন মারুফ হোসেন চান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সিঃ সহ সভাপতি আবুল বাসার, সহ- সভাপতি মনির ভূঁইয়া, এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, মনির হোসেন, হিরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সঞ্জয় দেব নাথ, আবুল কালাম, সহ, লিটন,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, আবুল হোসেন, মুজিবর খলিফা, সহ সভাপতি আলমগীর নুরুল ইসলাম নুরু, নান্দু জাহাঙ্গীর প্রমুখ।