প্রবাস মেলা ডেস্ক: ৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খানের সাথে সৌজন্য সাক্ষাত করে প্রবাস মেলা’র উপদেষ্টা মামুন ইমতিয়াজ। এসময় উপস্থিত ছিলো প্রবাস মেলা’র অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ। তারা ডিজি শোয়াইব আহমাদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রবাসীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় ডিজি শোয়াইব আহমাদ খান ‘প্রবাস মেলা’র প্রচেষ্টা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন, ‘প্রবাস মেলা’ দীর্ঘ ১১ বছর ধরে নিরলসভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। আলোচনার এক ফাঁকে শোয়াইব আহমাদ খানের প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ।
উল্লেখ্য, শোয়াইব আহমাদ খান এর আগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেখানে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেন এবং তাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ডিজি শোয়াইব আহমাদ খান বলেন, “প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের দক্ষতা উন্নয়ন ও কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘প্রবাস মেলা’ দীর্ঘদিন ধরে যে কার্যক্রম পরিচালনা করছে, তা আরও বিস্তৃত হয়ে বিশ্বব্যাপী প্রবাসীদের সেবা প্রদান করবে বলে আমি আশাবাদী।”
এসময় তিনি ‘প্রবাস মেলা’র প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন ব্যক্ত করেন এবং পত্রিকাটির ভবিষ্যৎ সফলতা কামনা করেন।