ক ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কবি করুণা আচার্যের সভাপত্বিতে ১৮ সেপ্টেম্বর ২০২১, রবিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস আর রহমান হলে সম্পন্ন হয়। ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য রাখেন লন্ডন থেকে কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। প্রিয়াংকা সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট লেখক ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহীত উল আলম।
এতে প্রধান আলোচক ছিলেন, কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক কবি, লেখক গণমাধ্যমকর্মী মো: কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: ফরিদ উদ্দিন ফারুক, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া।

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী রাহাত মামুন, প্রচার প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, বেলাল উদ্দিন, বিভাগীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, জেলা উপদেষ্টা মো: ফজলুল কাদের, উপদেষ্টা শিশু সাহিত্যিক দীপক বড়ুয়া, শিশু সাহিত্যিক ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সাহিত্য সম্পাদক অমিত বড়ুয়া, কবি ও ব্যাংকার তুষার বড়ুয়া, জেলা সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, দুর্জয় পাল, জেলা সাধারণ সম্পাদক জয়নাল ফয়েজি, কক্সবাজার জেলা সভাপতি আবদুল হাকিম, কলম একাডেমি লন্ডনের সৌদি আরব শাখা সমূহের সভাপতি ক ম জামাল উদ্দিন, কলম টিভির সম্পাদক মো: কুতুবউদ্দিন রাজু, প্রকাশক ফারদীন রাফি, চট্টগ্রাম জেলা সহ সাধারণ সম্পাদক কবি মেহেরুন নেসা রশিদ, প্রচার সম্পাদক মো: আরফাত হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক গীতিকার সুরকার মো: হোসাইন ইব্রাহীম, সমাজসেবা সম্পাদক কবি রাসু বড়ুয়া, সাহিত্য সম্পাদক এড. সুসেন কান্তি দাশ, অর্থ সম্পাদক প্রদ্যোত কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক ফিরোজ শাহ বাপ্পী, কবি আরিফ চৌধুরী, কবি পারভীন আক্তার সহ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী বলেন, কলম এখন একটি প্রতিষ্ঠান। ‘অক্ষরে অমরতা’ শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্যও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘কলম একাডেমি লন্ডন’ ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে আজ ১০ বছর ধরে সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বিশ্বজুড়ে এক অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠন সৃষ্টি হয় মানুষের কল্যাণে। কলম একাডেমি লন্ডন বাংলা ভাষার প্রচার প্রসারে যে ভূমিকা রাখছে তিনি তার প্রশংসা করেন। সংগঠনের পক্ষে যে দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন তা যৌক্তিক বলে মনে করেন। লেখকদের পক্ষে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি মনে করেন।
প্রধান বক্তা মোঃ কামরুল ইসলাম বলেন,সংগঠনের মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সম্ভব।তিনি কলম একাডেমি লন্ডনের কর্মকান্ডের ভুয়সী প্রশংশা করেন।তিনি বলেন লেখক সমাজের চক্ষু। জাতির বিবেক। লেখক বুকের রক্ত কালি করে বিশ্বশান্তির জন্য লিখেন। তাঁরা জাতির অহংকার।ইতিহাস ও ঐতিহ্যের রূপকার।তাঁরাই আজ সমাজে চরম অবহেলিত, কখনো ক্ষুধার্ত। কলম একাডেমী লন্ডন লেখকের পাশে থেকে ও কল্যানে বিশ্বময় যে ভুমিকা গ্রহন করেছে তার সফলতা কামনা করেন।সভাপতি কবি করুনা আচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান।