ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের বাংলাদেশ দূতাবাস ও লেবাননে সমুদ্র সীমানায় অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলা এই কার্যক্রমে তিন শতকের অধিক প্রবাসী বাংলাদেশীরা এই সেবা গ্রহণ করেন।

লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি প্রবাসীদের সাথে কৌশল বিনিময় সহ প্রবাসীদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনেন। লেবাননে বর্তমানে অর্থনৈতিক যুদ্ধ চলাকালীন এমন কঠিন সময়ে অসহায় প্রবাসীদের কথা চিন্তা করে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করার জন্য প্রবাসীরা রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান। এসময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের চিকিৎসক লে.এ এস এম সাব্বিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সৈয়দ মো: সুমন ও মো: লোকমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
লেবাননে করোনা ভাইরাস বিস্তারের কারণে দীর্ঘদিন এই সেবা বন্ধ থাকার পর ২২ আগস্ট ২০২১ মেডিকেল ক্যাম্প চালু করা হয়। ঔদিন রাষ্ট্রদূত নিজে এই মেডিকেল ক্যাম্প ধারাবাহিকভাবে করার ঘোষণা দেন। প্রত্যেক মাসে এই সেবা দেয়া সম্ভব নাহলেও প্রতি ৩ মাস পর পর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি । এরই প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার ১৫তম এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দূতাবাস।