জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্য জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকি ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে মো: মাসুদ এর সভাপতিত্বে ওমর ফারুক এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হা: মাওলানা নোমান আহমেদ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির সদস্য।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদ, জাতীয়তাবাদী ওলামাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক, বরগুনা জেলা বিএনপি । প্রধান অতিথি ছিলেন, শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়াম্যান। প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব নাজিম উদ্দীন আলম, সাবেক সংসদ সদস্য ও ঢাকসুর সাবেক এজিএস।

বিশেষ অতিথি ছিলেন, রফিকুল ইসলাম মাহতাব, মৎসজীবি দল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযাদ্ধা, মাহিদুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, মাওলানা শামীম আহমেদ, যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় সংসদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলা বিএনপি, ইঞ্জিনিয়র মুজতাফিজুর রহমান- যুগ্ম মহাসচিব, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ যুক্তরাজ্য জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রহিম উদ্দীন, জিয়া পরিষদ যুগ্ন আহ্বায়ক, সালাউদ্দিন আহম্দে, মো: সোহাগ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেচ্চা সেবকদল ইউকে, হাবিবুর রহমান মল্লিক, যুবদল নেতা বরগুনা, সরোয়ার হোসাইন, বিএনপি নেতা ফরিদপুর জেলা বিএনপি, আব্দুল হান্নান, যুবদল নেতা ঢাকা জেলা, ছালমা আক্তার, মহিলাদল ঢাকা উত্তর সহ ভার্চুয়াল ও লন্ডনের একটি হল রুমে অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।