কোলকাতা, ভারত প্রতিনিধি: আগামী শনিবার (২০ মার্চ) ‘দশরূপক’র আয়োজনে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দশরূপক’র সভাপতি ডা. সন্টু চেজারা এবং সম্পাদক অরবিন্দ ঘোষ জানান, ‘রঙিন ফাগুনে কবিতার টানে’ নামে ওই দিন বিকাল ৫টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন শ্রী তন্ময় ভট্টাচার্য (বিধায়ক)।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উপ-দূতাবাস, কলকাতার প্রথম সচিব ড. মোফাকখারুল ইকবাল, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জেসমিন বন্যা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে আবৃত্তি করবেন শিবশঙ্কর চক্রবর্ত্তী, বৃষ্টি রায়, সোমা বিশ্বাস, বীনা ভট্টাচার্য, এষা ঘোষ, ডা. অনিবার্ন আশ, জিতা লাহিড়ী, কাকলি রায় গাঙ্গুলী, রূপালী ঘোষ, পিয়ালি চক্রবর্ত্তী, সঙ্গীতা মজুমদার, বন্দনা বিশ্বাস, অনিমা দাঁ, শুভ্রা ভট্টাচার্য, নন্দিনী লাহা, দেবাশীষ ব্যানার্জ্জী।
বাংলাদেশের অতিথি শিল্পী হিসেবে মোফাকখারুল ইকবাল, জেসমিন বন্যা, রমজান বিন মোজাম্মেল, অনিক ইসলাম, সৈয়দ আরিফ আলি, শামস্ মিঠু, সুকুমার দাস বাচ্চু উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন তপন মজুমদার। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন দশরূপক (ভারত)
শ্রুতিনাটকে থাকবেন মৌ গঙ্গোপাধ্যায়, সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, শিবশঙ্কর চক্রবর্ত্তী ও আল্পনা দাস থাকবেন। এছাড়া অনুষ্ঠানের অঞ্চালক হিসেবে দীপেন দত্ত থাকবেন বলে বিজ্ঞপ্তি জানানো হয়।