হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক শুরু হওয়া নির্মম জেনোসাইডে (গণহত্যা) নিহতদের স্মরণ ও বাঙ্গালী জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জনমত গঠনের লক্ষে ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার জেনোসাইড ৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র ভার্চুয়ালে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীগুলো হলো: (১) রাত ৮টায় জেনোসাইডে নিহতদের স্বরণ ও শ্রদ্ধা নিবেদন, (২) রাত সাড়ে ৮টায় রাষ্ট্রীনায়কদের বাণীপাঠ, (৩) রাত ৯টায় সেমিনার ও আলোচনা, (৪) নিহতদের স্বরণে দেশাক্তবোধক গান ও কবিতা আবৃত্তি।
ভার্চুয়াল অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং নিউইয়কস্থ কনস্যাল জেনারেল অথবা তাদের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
ঐতিহাসিক দিবসে নিহতদের স্বরণের এই ভার্চুয়াল কর্মসূচীতে সবাইকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধূরী।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করার জন্য ফোন: ২১২-২০৩-৫৪৪৪ এবং ৬৪৬-৯৬১-৮৫৬৯। ভার্চুয়াল প্রোগ্রামের লিংক: Zoom sign in: ID-9134115369 and PW: 298548