রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ ফ্রান্স শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আমিন খান হাজারীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাছির আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, মাহমুদুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক আলী আক্কাস, বিশিষ্ট রাজনীতিবিদ আলামিন চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন জামান সরকার, জাকির হোসেন প্রদান, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম কিরণ, মনির মিয়া সহ আরও অনেকে। এসময় সকলেই বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু বেঁচে আছেন প্রতিটা বাঙালির প্রাণে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেন উপস্থিত সকলেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেই জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।