প্রবাস মেলা ডেস্ক: এইচটিভি মিডিয়ার ফেসবুক লাইভের ‘কিছু কথা কিছু গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন কোলকাতার প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও অভিনেত্রী রিতা চক্রবর্তী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গিয়াস আহমেদ।
২৪ নভেম্বর ২০২০ বাংলাদেশ সময় রাত ৯টায়, কলকাতা সময় রাত সাড়ে ৮টায় ইউকে সময় বিকাল ৩টায়, ইউ এস এ সময় সকাল ১০টায় উক্ত অনুষ্ঠান প্রচারিত হয়। দেশ বিদেশের অনেক শ্রোতা-দর্শক এর অনুরোধে রিতা চক্রবর্তী তার প্রিয় অনেকগুলো গান পরিবেশন করেন।