আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির নাপলিতে বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপলির আয়োজনে ১৩ দফা দাবী আদায়ের জন্য বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও নাপোলির জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছ।
২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে নাপলির বিভিন্ন শহরগুলো থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসীরাও নাপলি সিটিতে জমায়েত হয়ে তাদের দাবি নিয়ে সমাবেত হয় ।
পালমা কাম্পানিয়ায় ঈদ ও জুম্মার নামাজের অনুমতি, অবৈধদের বৈধকরন, ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরশন, বিভিন্ন স্থানে বাঙ্গালিদের উপর হামলা বন্ধ করা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালভেনি কর্তৃক প্রবাসী বিরোধী আইন বাতিল করাসহ ১৩ দফা দাবি আদায়ের জন্য মিছিল ও প্রতিবাদ সভা করে।
মিছিলটি নাপলির গারিবালদি (Garibaldi)থেকে শুরু হয়ে ভিয়া রোমায় গিয়ে সবাই একসাথে সমাবেত হয় ও জেলা প্রসাশক বরাবর স্বারক লিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন সি.জি.এল ইমিগ্রেশনের প্রধান জামাল কোয়ানদ্রো, মানবাধিকার সংগঠন তেরে ফেব্রাইয়ো (Tere Febbraio) সংগঠনের প্রধান জাল্লুকা প্রেতুন্স, সেনেগাল এসোসিয়েশনের প্রধান কস্তাবিয়ালো, নাপলি কমুনির এক্সসাইও লাউরা মোরমোরালে, নিরাপত্তা প্রেসিডেন্ট প্রোফেসর ফ্রান্সিসকো বেরলত্তি, মানবাধিকার সংগঠন ইউরেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এসোসিয়েশন নাপলির সমন্ময়ক সৈয়দ রাজিব, নাপলির সিলেট এসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার লিটন, শরিয়াতপুর এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাচ্চু, বৃহত্তর খুলনা কল্যান সমিতির সভাপতি বশির আহম্মেদ, সহ সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু, নাপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, বরিশাল কল্যান সমিতির উপদেষ্টা মোরশেদ আলম, কমিউনিটি নেতা মৃদুল দেওয়ান, বাবলু রহমান, মাহবুবুল আলম মামুন আব্বাস উদ্দিন মিলন, সানজন্নারো আওয়ামীলীগের সভাপতি মোশারফ খলিফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপলি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এনামুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, প্রবাসীদের ১৩ দফা ন্যায্য দাবী মানা না হলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হবে। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলে তিনি দ্রুত দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।