আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ঝড় তুফান ও বৃষ্টি তে দেশটির উত্তরাঞ্চলীয় শহরগুলোসহ বন্যায় নিহতের সংখ্যা ২৯ জনেরও বেশী বলে জানা গেছে। লণ্ডভণ্ড হয়েছে শত শত বাড়িঘর। প্রায় পাঁচ লাখের মত বড় বড় গাছ, বাড়ি ঘর রাস্তায় পার্কিংএ থাকা গাড়ির উপর উপড়ে পড়েছে বলে ইতালির টেলিভিশন নিউজ TG com 24.তে জানানো হয়েছে।
এতে করে বড় অংকের ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। এতবড় পরিমানের ক্ষতি পুরনে এই দেশের সরকার প্রাথমিক পর্যায়ে একটা উদ্যোগ নিয়েছে তা হলো সিগারেট এবং আলকল (Alco) এর উপর (এই দেশী মুদ্রায়) দশ পয়সা করে বাড়ানো হয়েছে। এই দশ পয়সা ক্ষতিগ্রস্তদের সাহায্যে খরচ হবে। এই ঝড়ের তান্ডবে আশ্রয়হীন হয়েছেন অনেক মানুষ। বন্ধ রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক। এছাড়া বন্যায় প্লাবিত হয়েছে ভেনিসসহ বেশ কিছু শহর। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির উত্তরের শহরগুলো যেমন সিসিলিয়া, কাতানিয়া ও অন্যান্য এলাকা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও TG com 24.।