আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: আবারো ইতালিতে রহস্যজনক ভাবে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে জানা গেছে, গত ১৪ জানুয়ারী ২০১৯ দিপু মন্ডল(২৮) নামের এক প্রবাসী বাংলাদেশী সকালে বাসা থেকে প্রতিদিনের মত কাজে বেরিয়ে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এক ইতালিয়ান পার্শবর্তী পাহাড়ের জঙ্গলে তার মৃত্যুদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ উক্ত লাশ শনাক্ত করে যে এটা দিপু মন্ডল নামের প্রবাসী বাংলাদেশীর লাশ ।
পুলিশ ময়না তদন্ত শেষে দিপু মন্ডল এর লাশ মর্গে রেখেছে। দিপু মন্ডলের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রামে। তার পিতার নাম প্রান কৃষ্ণ মন্ডল। দিপুর মৃত্যু সংবাদ গ্রামের বাড়ীতে জানানো হলে তার পিতা-মাতা কান্নায় ভেঙ্গে পড়েন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এভাবে প্রতিনিয়ত রেমিটেন্স যোদ্ধারা প্রবাসের বিভিন্ন দেশে মৃত্যুবরণ করছে । ২০১২ সালে ভাগ্যের চাকা ঘোরাতে মা বাবা আর ছেলে মেয়ের জন্য সুন্দর ভবিষ্যতের বানাবে বলে স্বপ্ন দেখে পাড়ি জমান স্বপ্নের ইউরোপের দেশ ইতালিতে । দিপু মন্ডল শেষ সম্ভল এক টুকরো জমি বিক্রি করে ৮ লাখ টাকা খরচ করে ইউরোপের দেশ ইতালিতে আসেন মা-বাবার মুখে হাসি ফোটানোর জন্য ।
তার মত অনেকেই ইউরোপের দেশ সহ আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ অনেক দেশে পাড়ি জমান। বিভিন্ন উপায়ে বৈধ-অবৈধ পথে স্বপ্ন পূরণের জন্য এসব রেমিটেন্স যোদ্ধা । কিন্তু কয়জনের স্বপ্ন পূরণ হয় আর কজনের হিসেব আমাদের এম্বাসীগুলো অথবা সরকারের কাছে আছে ? কিন্তু ভাগ্যের চাকা না ঘুরাতেই পরপারে পাড়ি দিয়েছে ।
দিপু মন্ডল এর মত আরো অনেকেই এভাবে প্রাণ হারিয়েছে । দিপু মন্ডল ইতালির নাপলি প্রভিন্সিয়া /পালমা কম্পানিয়ায় বসবাস করতেন। তার সাথে একই বাসার থাকা জাকির হোসেন জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় দিপু মন্ডল, দুপুরে বাসায় আসেনি। রাতে বাসায় এসে জানতে পারি তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, দিপু মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা বলতেন। বেশী সময়ই সে চুপচাপ থাকতেন। এ ব্যাপারে শরিয়তপুর কল্যান সমিতির অন্যতম নেতা কাজী আল আমিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দিপুর মৃত্যু সংবাদ আমি শুনেছি তবে কি কারনে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। শরিয়তপুর কল্যান সমিতি তার জন্য আর্থিক সহযোগিতা এবং লাশ পাঠানোর জন্য সবকিছু করবে বলে তিনি জানান। দিপু মন্ডলের আকস্মিক মৃত্যুতে পালমা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতংক বিরাজ করছে।