দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে সিলেট লেখক ফোরাম সভাপতি এবং লন্ডন টাইমস নিউজের সিলেট ব্যুরো চিফ সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে এবং ফ্রান্স বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের নামে উৎসর্গকৃত ১২তম সঙ্গীতের অ্যালবাম আমার বাংলাদেশ এর মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
লন্ডন টাইমস নিউজ এবং সিলেট লেখক ফোরামের যৌথ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বাংলাদেশ সমিতির হলরুমে ৭ নভেম্বর রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। লন্ডন টাইমস নিউজের সিলেট ব্যুরো চিফ কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে ও ৭১ টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক কবি লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ এর সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সংগঠক ও প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ মনসুর সবুর, বাংলাদেশ সমিতি শারজাহার সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ মাকসুদ, মিনিস্ট্রি অব হাউজিং এন্ড পাবলিক ওয়ার্কস এর প্রধান একাউন্টস অফিসার সোহেল আহমেদ, জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আবদুল মালেক, ইউএই প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, ইউএই প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, নতুন সময় টিভির প্রতিনিধি শামসুর রহমান সুহেল, ৫২ বাংলা টিভির প্রতিনিধি তিশা সেন, এসএ টিভির প্রতিনিধি সিরাজুল হক, এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদ, বাংলাদেশ বেতারের সাবেক সংবাদ পাঠিকা সানজিদা ইসলাম, সিএনএন বাংলা ইউএই প্রতিনিধি ওসমান চৌধুরী, সাংবাদিক মহিউল করিম আশিক, মোহাম্মদ নেওয়াজ, আমিনুল ইসলাম, শামসুল হক, মোহাম্মদ জাবেদ, আজিমুল গনি, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, মেহাম্মদ ইদ্রিস, সংগঠক নাসির চৌধুরীসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাজারো সঙ্গীতের জনক কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে ১। আমরা ঘরর তাইন, ২। মতলবর চাচা, ৩। লন্ডনী ভাইছাব, ৪। প্রেমেরই কাঙ্গাল, ৫। মুখোশ, ৬। প্রতিচ্ছবি, ৭। মজলুমের আর্তনাদ, ৮। চাবুক, ৯। তেলের তেলেসমাতি, ১০। বাংলাদেশের মাটি, ১১। সিলেট আমার জনম মাটি নামক এগারোটি একক অ্যালবামের ব্যাপক সাফল্যের পর এবার ১২তম অ্যালবাম আমার বাংলাদেশ এর যাত্রা শুরু হলো সংযুক্ত আরব আমিরাত থেকে।
তাঁর বিখ্যাত পাঁচমিশালী গানের বই ‘‘আমরা ঘরর তাইন’’ এবং দ্বিতীয় সঙ্গীতগ্রন্থ “তেতুল’’ এর ব্যাপক পাঠকপ্রিয়তার পর আগামী বইমেলায় আরও বই আসছে জেনে আমরা আনন্দিত। এছাড়া ব্রিটিশ চ্যারিটি সংস্থা ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ইউ,কের স্থানীয় কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করে যাচ্ছেন তিনি। জাতিসংঘ স্বীকৃত সাংবাদিকদের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস্, রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এবং সিলেট অনলাইন প্রেসক্লাবেরও সদস্য তিনি। কবির ১২তম এই অ্যালবামটির নামেই আমরা তাঁর দেশপ্রেমের প্রমাণ পাই। আমরা এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সফরে আসায় আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকসহ বাংলাদেশি ভাই বোনদের আতিথেয়তায় আমি অভিভূত। ভালোবাসা ছাড়া এর প্রতিদান দেবার সাধ্য আমার নেই। চমৎকার এ দেশটিতে তিনি বারবার আসার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন আমাদের দেশের চাইতে মাত্র এক বছরের ব্যবধানে স্বাধীনতা পাওয়া এ দেশটি আজ গোটা বিশ্বের পর্যটকদের জন্য এক আকর্ষনীয় দেশে পরিণত হয়েছে। অনুষ্ঠানে কবি নাজমুল ইসলাম মকবুলের সম্মানে তাকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিবৃন্দ।