মুহম্মদ শামসুল হক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
বিরূপ সমালোচনা, লাখো অসঙ্গতি এবং বৈপরীত্য সত্ত্বেও আমেরিকাকে স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত বললে সম্ভবত বাড়িয়ে বলা হবেনা। বিশেষত নৈতিক স্খলনের দায়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিশ্বপরিমন্ডলে যে আমেরিকা অনন্য নিন্মের ঘটনাবলী তার জ্বলন্ত প্রমাণ বহন করে।
ছোট-বড় ৫০টি স্টেট এবং ওয়াশিংটন ডিসি নিয়ে গঠিত আমেরিকার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ১৯১৭ সালে বিভিন্ন অভিযোগে টেক্সাসের গভর্নর জেমস এডওয়ার্ড অভিসংশনের শিকার হন এবং দপ্তর ত্যাগে বাধ্য হন। আর বিগত ৫০ বছরে যৌনকেলেঙ্কারি ও অন্যান্য অপরাধে ক্ষমতাচ্যুত ও দন্ডিত গভর্নরদের তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ইলিনয় এবং নির্বাচিত গভর্নর অটো কার্নারকে দিয়েই এর যাত্রা শুরু।

গভর্নর অটো কার্নার: ১৯৬১ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ইলিনয়ের গভর্নরের দায়িত্ব পালনকারী অটো কার্নারের বিরুদ্ধে দপ্তর ত্যাগের আগেই উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছিল এবং ফেডারেল তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৩ বছরের কারাদ- ভোগ করতে হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়াকালে কার্নার নিজেও জাজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড্যান ওয়াকার: ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইলিনয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী ড্যান ওয়াকারের বিরুদ্ধে দপ্তর ত্যাগের পর নিজস্ব ব্যবসায়িক কর্মকান্ডে ব্যাঙ্ক জালিয়াতি ও অন্যান্য অভিযোগ উঠেছিল। ওয়াকার অপরাধ স্বীকার করায় তাকে দেড় বছরের কারাদ- প্রদান করা হয়।
জর্জ রায়ান: ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দৌর্দন্ড প্রতাপে ইলিনয়ের গভর্নরের দায়িত্ব পালনকারী জর্জ রায়ানের বিরুদ্ধে দপ্তর ত্যাগের পর গভর্নর এবং সেক্রেটারী অব স্টেট হিসেবে ভয় দেখিয়ে অর্থ আদায়সহ নানাবিধ অভিযোগ উঠে রায়ানের বিরুদ্ধে। ব্যাপক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে সাড়ে ৬ বছরের কারাদ- প্রদান করা হয় এবং ২০০৭ সালের নভেম্বর থেকে রায়ানের কারাভোগ শুরু হয়। ২০১৩ সালের জুলাইতে রায়ানকে গৃহবন্দি দশা থেকেও মুক্তি দেয়া হয়।

রড ব্লাগোজেভিচ: ২০০২ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ইলিনয়ের ভাগ্যবিড়ম্বিত গভর্নর রড ব্লাগোজেভিচ প্রেসিডেন্ট বারাক ওবামার সিনেটের শূণ্য আসন দেড় লাখ ডলারের বিনিময়ে বিক্রির প্রচেষ্টাসহ নানাবিধ ফেডারেল অভিযোগে ২০০২ সাল থেকে গভর্নরের দায়িত্ব পালনকারী ব্লাগোজেভিচকে ২০০৯ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়। অতঃপর একই বছরের ৩০ জানুয়ারি স্টেট আইনসভার সদস্যগণ অভিসংশনের মাধ্যমে ব্লাগোজেভিচকে গভর্নরের দপ্তর থেকে অপসারণ করেন। তাকে ১৪ বছরের কারাদ- প্রদান করা হয় এবং ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রিপাবলিকান দলীয় ৪৫তম রাষ্ট্রপতি ব্লাগোজেভিচের প্রতি ক্ষমা প্রদর্শন করেন ও তাকে মুক্তি দেন।

জন রোল্যান্ড: উপঢৌকনের নামে লাখ লাখ ডলার হাতড়ে নেয়ার অভিযোগ উঠায় কানেকটিকাটের রিপাবলিকান দলীয় গভর্নর জন রোল্যান্ড ২০০৪ সালে পদত্যাগ করেন। ফেডারেল তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ার পর ২০০৬ সালে তাকে ২ মাসের কারাদ- ভোগের শর্তে মুক্তি দেয়া হয়। কিন্তু ২টি কংগ্রেশানাল ক্যাম্পেইনের অর্থ লুকিয়ে রাখার অভিযোগে ২০২১ সালের সেপ্টেম্বরে রোল্যান্ডকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
জিম ম্যাকগ্রীভী: নিউজার্সীর ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর জিম ম্যাকগ্রীভী ২০০৪ সালে নিজকে খোলামেলা গে বা সমকামী ঘোষণা দেয়ার পর কঠোর সমালোচনার মুখে পদত্যাগ করেন। তবে অপরাধ স্বীকারের পর ম্যাকগ্রীভীর ২জন ক্যাম্পেইন ডোনারকে পরবর্তীতে কারাদ- ভোগ করতে হয়েছিল।

এলিয়ট স্পিটজার: নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় গভর্নর এলিয়ট স্পিটজার বেশ্যার সাথে যৌনসম্ভোগের অভিযোগে কার্যকালের ২ বছর মেয়াদ বাকি থাকতে ২০০৮ সালে পদত্যাগে বাধ্য হন। দপ্তর ত্যাগের পর ফেডারেল অনুসন্ধানে নামী-দামী বেশ্যাব্যবসায়ী চক্রের সাথে স্পিটজারের গভীর যোগসাজসের রহস্য উন্মোচিত হয়। তবে স্পিটজারের বিরুদ্ধে কখনো অভিযোগ গঠন করা হয়নি। ২০১৩ সালে নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে প্রতিদ্বন্দ্বীতায় হেরে গিয়ে স্পিটজার রাজনীতির ময়দান থেকে নির্বাসনে যায়।
মার্ক স্যান্ডফোর্ড: আর্জেন্টিনার প্রেয়সীর সাথে পরকীয়ার অভিযোগ স্বীকার করায় সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় গভর্নর স্বপদে বহাল ছিলেন। অ্যাপালাচিয়ান ট্রেইলে হাইকিংয়ের নাম করে স্যান্ডফোর্ড ২০০৯ সালের গ্রীষ্মকালে গোপনে সরকারি অর্থে আর্জেন্টিনার প্রেয়সীর নিকট গমণ করায় ২ বারের গভর্নর স্যান্ডফোর্ডকে ৭০ হাজার ডলার জরিমানা প্রদান করতে হয়েছিল। ২০১৩ সালে স্যান্ডফোর্ড নিজের সাবেক আসন থেকে কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছিলেন।
এন্ড্রু ক্যুমো: নিউইয়র্কের সাবেক স্টেট এটর্নী জেনারেল এবং ৩ বারের নির্বাচিত গভর্নর এন্ড্রু ক্যুমো আমেরিকার দৌর্দ- প্রতাপশালী সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির সুযোগ্য জামাতা। ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে ব্যাপক ভোটের ব্যবধানে গভর্নর নির্বাচিত হয়ে ৬৩ বছর বয়স্ক এন্ড্রু ক্যুমোর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারেসমেন্টের (যৌন-নাকাল) অভিযোগ উঠায় দলীয় পরামর্শে তিনি পদত্যাগ করেন। অবশ্য স্টেট এথিকস কমিটি ক্যুমোকে আনীত অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তার রাজনৈতিক ভাগ্য পুনরুদ্ধার নির্ধারণ করবে নিকট ভবিষ্যত।
বব ম্যাকডোনেল: ভার্জিনিয়ার রিপাবলিকান দলীয় দু দফা নির্বাচিত গভর্নর বব ম্যাকডোনেলকে ২ বছরের কারাদ- প্রদান করা হয়েছে ২০২১ সালের নভেম্বরে। বিশেষ আনুকূল্য প্রদর্শনের বিনিময়ে জনৈক ভিটামিন নির্বাহীর কাছ থেকে মূল্যবান উপহার সামগ্রী বাবত ১ লাখ ৬৫ হাজার ডলারের সামগ্রী গ্রহণের দায়ে ম্যাকডোনেল এবং তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ম্যাকডোনেলকে ২ বছরের কারাদ- প্রদান করা হয়েছে।
জন কিটজহাবার: অরেগনের প্রভাবশালী রাজনীতিবিদ জন কিটজহাবার। ২০১৫ সাল পর্যন্ত অরেগনের ৩৫তম ও ৩৭তম গভর্নরের দায়িত্ব পালন করেন। ৪র্থ দফা গভর্নর হিসেবে শপথ গ্রহণের পর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কিটজহাবার পদত্যাগ করেন। অরেগনের ইতিহাসে কেলেঙ্কারির দায়ভার নিয়ে একমাত্র গভর্নর হিসেবে কিটজহাবারই পদত্যাগ করেছিলেন। ফেডারেল সরকার ৬৭ বছর বয়স্ক কিটজহাবারকে অব্যাহতি দিলেও তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
স্বার্থের ঘেরাটোপে আচ্ছাদিত বিশ্বসভার সিংহভাগ রাষ্ট্রেই আইনের প্রয়োগ হয় রাজনৈতিক প্রতিপক্ষসহ শান্তশিষ্ট নিরীহ জনগণের মনে ভীতিসঞ্চার ও নির্যাতনের হাতিয়ার হিসেবে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে আইনের প্রয়োগ হয় ভোটারদের দৃষ্টিতে বিশ্বাসঘাতক-বীতশ্রদ্ধ, দুশ্চরিত্র ও শাসক ও রাষ্ট্রপ্রধানদের সমুচিত শিক্ষা দেয়ার লক্ষে। তাই দ্বাবিংশ শতাব্দীর শুভ সূচনালগ্নে মহান স্রষ্টার নিকট সানুনয় মিনতি: যুক্তরাষ্ট্রের অনুকরণে বিশ্বজুড়ে সাম্য এবং আইনের ফল্গুধারা বইয়ে দাও। আমাদের পুঞ্জীভূত পাপরাশি দয়া করে মার্জনা কর এবং বিগত বছরের অভিশাপ থেকে মুক্তি দাও। গোটা বিশ্বে বর্ষিত হোক বিশ্ব প্রতিপালকের করুণা ও রহমতের বারি।