জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার ইস্ট হামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে মাদারীপুর সদর উপজেলার পিঠা মেলার উৎসব মুখর আয়োজন সমাপ্তি হয়েছে।

করোনা সময়কালীন সারা বিশ্ব যখন ঝিমিয়ে পরে সমাজ সংস্কৃতি থেকে মানুষ যখন ভুলতে যাচ্ছে দিনে দিনে, ঠিক তখনি শীতের নানা রকম পিঠা এবং বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে আঁকরে ধরার অবিচ্ছেদ্য অংশ হিসাবে হাজির হয় মাদারীপুর সদর উপজেলাবাসী প্রবাসে অবস্থানরত পূর্ব লন্ডনের ইস্ট হামে। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। আর সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম স্বাদের পিঠা নিয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার আয়োজন করে শীতকালীন পিঠা উৎসবের।

বিশিষ্ট সংবাদ পাঠিকা সাংবাদিক রুপি আমিনের প্রাণবন্ত সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া পিঠা উৎসবে ছিল আলোচনা সভা ও বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে অতিথি ও দর্শক হিসেবে মাদারীপুর সদর উপজেলাবাসী ছাড়াও উপস্থিত ছিলেন লন্ডনের বিভিন্ন কাউন্সিলর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইউকের বাহির থেকে ইউরোপিয়ান বাংলাদেশিরা এসে সত্যি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখার প্রাণবন্ত ইতিহাস করে যাচ্ছে যা প্রশংসনীয়।
নগর জীবনের আধুনিকতার ছোয়ায় যখন প্রবাসী বাংলাদেশের সন্তানরা
দেশীয় ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই দেশীয় পিঠা উৎসব
অবশ্যই প্রসংশনীয়। বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিদের মিলনমেলা দেখে অনেক ভালো
লাগছে। এই ধরণের উদ্যোগ উদ্বোধন
ও আলোচনার পর মেলা ঘুরে দেখছেন আমন্ত্রিত অতিথিরা এবং
মাদারীপুরের সুন্দরী ভাবীদের সাঁজের পিঠা, ভাপা পিঠা,
ফুলি পিঠা, কুলি পিঠা হরেক রকমের পিঠার
সমাহার ছিলো উৎসবে। পিঠা মেলায় প্রবাসী মাদারিপুরের লোকজন ছাড়াও প্রবাসী
অন্যান্যদের ব্যাপক উপস্থিতি ছিল প্রশংসনীয়।

পিঠা মেলায় গ্রামবাংলার পিঠাপুলির স্বাদ প্রবাসের নতুন প্রজন্মের
মাঝে ছড়িয়ে দিতে মাদারিপুর সদর উপজেলার একঝাক উৎসাহী জনতার উদ্যোগকে স্বাগত
জানান উপস্থিত সর্বস্তরের দর্শকবৃন্দ নাচে আর গানে গানে। বিদেশের মাটিতে আমাদের
নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি কালচার পৌছে দিতে শুধু পিঠা উৎসবই নয়,
আরো সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করবে
এ আশ্বাস দেন মাদারিপুরবাসী এবং উৎসবমুখর পরিবেষ ছিল যেন প্রবাসের মাটিতে ছোট
একখণ্ড বাংলাদেশ।