রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর বাঁধের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি ও ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
১১ অক্টোবর ২০২০, রবিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া ভরাশঙ্খ খালে নির্মিত হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে দেন। এ সময় কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলার দুঃখী মানুষ ও কৃষক-শ্রমিকদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালবাসা ছিল অকৃত্রিম।’ কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কৃষি উন্নয়নের জন্য দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়েছে। এতে করে এ অঞ্চলের কৃষকরা উপকৃত হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে গ্রাম-গঞ্জে মানুষ ও মাঠের কৃষকরাও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আওয়ামীগ সরকারই কৃষকদের বাঁচিয়ে রেখেছেন। বিএনপি জামাত জোট সরকারের আমলে সারের জন্য অনেক কৃষককে প্রাণ হারাতে হয়েছে। সেসময় কৃষকদের সার কিনতে হতো ৯০ টাকায়, আর সে সার এখন ১৬ টাকা করেছে সরকার।

বিএডিসি’র চেয়ারম্যান মো: সায়েদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান, রাবার ড্যাম নির্মাণ প্রকল্প আরডিসিপি প্রকল্প পরিচালক প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ এবং বরুমছড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব ক্ষুদ্রসেচ মোহাম্মদ আরিফ, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম. মালেক, বরুমছড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে উপজেলার বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের মাঝখানে ভরাশঙ্খ খালে নির্মিত হাইড্রোলিক এলিভেটর ড্যাম পাইলট প্রকল্পটি নির্মিত হয়। এ প্রকল্পটির কাজ করেছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বেইজিং ইওয়ার কর্পোরেশন-বিআইসি পক্ষে নির্মাণ কাজ করেছেন মেসার্স আবুল বশর সিভিল ওয়ার্ক। এসময়ে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, থানার অফিসার ইনর্চাজ দুলাল মাহমুদ, আরামিট গ্রুপের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহবুদ্দিন, শ্রমিকলীগের সভাপতি ও কাফকো সিবিএ সভাপতি জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।